কেরানীগঞ্জে গণপিটুনিতে যুবক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে কালীগঞ্জ পাতিলাপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওই যুবকের নাম বাবু।আজ বুধবার সকালে নিহত বাবুর খালা সালেহা বেগম মিটফোর্ড হাসপাতালের মর্গে লাশ শনাক্ত করে জানান, বাবু তৈরি পোশাক কারখানার শ্রমিক। তিনি ছিনতাইকারী দলের সদস্য নন। তাঁদের বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগর বাকশনপাড়া এলাকায়। দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর নামাপাড়া এলাকায় তিনি ভাড়া থাকতেন।দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, নিহত যুবকের নাম বাবু ওরফে অটো বাবু। ছিনতাই করার সময় গণপিটুনিতে তিনি মারা গেছেন। এ ব্যাপারে সালেহা বেগম অজ্ঞাতনামা ৪০০-৫০০ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন।