কেরানীগঞ্জে গণপিটুনিতে ২ জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ কেরানীগঞ্জের কালীগঞ্জ বাজার এলাকায় গতকাল রোববার দিবাগত রাতে এলাকাবাসীর গণপিটুনিতে সন্দেহভাজন দুই ছিনতাইকারী নিহত হয়েছে। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।কালীগঞ্জ বাজার এলাকার বাসিন্দা মাহবুব হোসেন জানান, গতকাল রাত দেড়টার দিকে দুজন চর কালীগঞ্জ থেকে আসা একজন গার্মেন্টস ব্যবসায়ীর পথরোধ করে। এ সময়ে ওই ব্যবসায়ীর চিৎকার শুনে এলাকাবাসী ওই দুজনকে ধরে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তার দাবি, নিহতেরা ছিনতাইকারী।দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ সোমবার সকালে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।