কেরানীগঞ্জে চার অস্ত্র ব্যবসায়ী আটক
ঢাকার কেরানীগঞ্জ থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-২) সদস্যরা গতকাল বুধবার গভীর রাতে চারজন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছেন। এ সময় আটককৃতদের কাছ থেকে চারটি আগ্নেয়াস্ত্র ও ৩৫১টি গুলি উদ্ধার করে র্যাব।র্যাব-২ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তাদের একটি দল গতকাল রাত একটার দিকে কেরানীগঞ্জের ঘাটারচর এলাকায় অভিযান চালিয়ে জাকির হোসেন (২৪), মোর্শেদ আলী (১৯), সুমন (২২), ও মুন্নাকে (২৫) গ্রেপ্তার করে। এ সময় র্যাব সদস্যরা তাঁদের কাছ থেকে একটি রিভলবার, একটি পিস্তল, দুটি ওয়ান শ্যুটার গান ও ৩৫১টি গুলি উদ্ধার করেন।র্যাব-২-এর সহকারী পরিচালক এহসান সাত্তার জানান, উদ্ধারকৃত গুলির মধ্যে পিস্তল, রিভলবার, রাইফেল ও শ্যুটার গানের গুলি রয়েছে। তিনি আরও জানান, আটককৃত চার ব্যক্তি অস্ত্র ব্যবসায়ী। তাঁরা কক্সবাজারের মহেশখালী থেকে অস্ত্র এনে কেরানীগঞ্জে সন্ত্রাসীদের কাছে বিক্রি করে থাকে। তাঁরা এ পর্যন্ত ওই এলাকায় ১২টি অস্ত্র বিক্রি করেছে বলে স্বীকার করেছেন। আটককৃতদের র্যাব-২-এর কার্যালয়ে জিজ্ঞাসাবাদ চলছে বলে তিনি জানিয়েছেন।