কেরানীগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর কর্মীদের বাড়িতে সন্ত্রাসী হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার নাজিরপুর, কালাবাগ, মলানীশপাড়া এলাকায় গতকাল বুধবার রাতে শতাধিক সন্ত্রাসী লাঠিসোঁটা, রামদা, চাকুসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ছয় থেকে সাতটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। এ সময় তারা প্রায় পাঁচ লাখ টাকার মালামাল লুট করে বলে অভিযোগ পাওয়া গেছে। মলানীশপাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ জহির অভিযোগ করেন, ‘ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমরা তেগোড়িয়া ইউনিয়নের বিএনপি-সমর্থিত পরাজিত চেয়ারম্যান প্রার্থী লুত্ফর রহমান মোল্লার কর্মী ছিলাম। নির্বাচনী বিরোধের জেরে স্থানীয় কয়েকজন আওয়ামী লীগ নেতার নেতৃত্বে শতাধিক সন্ত্রাসী গতকাল রাত সাড়ে ১১টার দিকে হামলা চালায়। সন্ত্রাসীরা আমাদের বাড়িঘর লুটপাট করে। তারা বাড়ির লোকজনকে মারধর ও আসবাবপত্র ভাঙচুর করে।’দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাশার বলেন, ‘রাতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। আমরা অভিযোগটি খতিয়ে দেখছি।’