কেরানীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে একজন খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমির মালিকানা নিয়ে বিরোধের জের ধরে কেরানীগঞ্জের আতাশুর এলাকায় সন্ত্রাসীদের হামলায় অজিত করাতি (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।নিহত ব্যক্তির ভাই তপন করাতির দাবি, স্থানীয় ভূমিদস্যু সালাউদ্দিনের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জন সন্ত্রাসী তাঁদের জমিতে সাইনবোর্ড লাগাতে আসে। এ সময় অজিত বাধা দিলে সন্ত্রাসীরা তাঁকে পিটিয়ে হত্যা করে। আহত হন আরও তিন ভাই। তাঁদের মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, দোষীদের খোঁজা হচ্ছে।