কেরানীগঞ্জে দুই ব্যক্তির মৃতদেহ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেরানীগঞ্জ মডেল থানাধীন নয়াবাজারের মক্কা হাউজিং এলাকা থেকে পুলিশ আজ বৃহস্পতিবার দুই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে। তাঁদের নাম বরকত উল্লাহ (৩২) ও রাশেদুল ইসলাম (৩০)।পুলিশ জানিয়েছে, মক্কা হাউজিং এলাকার জাহিদুল ওমরের মুরগির খামারের একটি কক্ষ থেকে আজ বেলা ১১টার দিকে তাঁদের মৃতদেহ উদ্ধার করা হয়।জাহিদুল ওমরের ছোট ভাই মীর নাহিদ প্রথম আলোকে বলেন, সকালে কেয়ারটেকার আবদুল মালেক খামারে এসে কক্ষটি ভেতর থেকে দরজা বন্ধ দেখতে পায়। তখন এলাকার লোকজন দরজা ভেঙে দেখতে পায়, বরকতের মৃতদেহ খাটের ওপর পড়ে আছে। রাশেদুল দরজার কাছে মেঝেতে পড়ে আছে।পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠিয়েছে।কেরানিগঞ্জ মডেল থানার ওসি মোহম্মদ আসাদুজ্জামান জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে, ওই দুই ব্যক্তি নেশাজাতীয় দ্রব্য পান করে মারা যেতে পারে। ঘটনার তদন্ত চলছে। তবে এখন পর্যন্ত মামলা হয়নি।