কেরানীগঞ্জে নানি-নাতিকে কুপিয়ে হত্যা: চলে গেল ছোট্ট সালমানও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিছানায় কাতরাতে কাতরাতে সাড়ে চার বছরের সালমানও হার মানল মৃত্যুর কাছে।আজ মঙ্গলবার মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, গতকাল সোমবার হাসপাতালে ভর্তির পর সালমানের অবস্থার অবনতি হতে থাকে। আর আজ সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে সে মারা যায়।প্রসঙ্গত, গতকাল সোমবার রাজধানীর উপকণ্ঠে কেরানীগঞ্জের মাদারীপুরে শাহিদা বেগম (৪৫) নামে এক গৃহবধূ ও আহাদ (৪) নামে তাঁর এক নাতিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। এ ঘটনায় শাহিদা বেগমের আরেক নাতি সালমান গুরুতর আহত হলে রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আর আজ সন্ধ্যায় হাসপাতালেই তার মৃত্যু হয়।