কেরানীগঞ্জে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে আহত ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ কেরানীগঞ্জে আবদুল্লাহপুর ও রাজেন্দ্রপুর এলাকাবাসীর সঙ্গে মুন্সিগঞ্জের সিরাজদীখান এলাকাবাসীর দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে উভয়পক্ষের ৩০ জন আহত হয়েছে। আজ শুক্রবার সকাল সাতটায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায়, গতকাল বৃহস্পতিবার বিকেলে সিরাজদীখানের চরগুলগুলিয়ার কয়েকজন এলাকাবাসী আবদুল্লাহপুরে একটি মাইক্রোবাস ভাড়া করে। সে সময় মাইক্রোবাসের চালকদের সঙ্গে ভাড়া নিয়ে তাদের কথাকাটাকাটি হয়। এরপর তারা ৮-১০টি গাড়ি ভাঙচুর করে। এর জের ধরে আজ উভয়পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত উভয়পক্ষ দুই দিকে অবস্থান নিয়েছে। এলাকায় এখনো উত্তেজনা চলছে। এ ঘটনায় আবদুল্লাহপুর বাজারের সব দোকানপাট বন্ধ আছে। সংঘর্ষে ঢাকা-মাওয়া সড়কে কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে।