কেরানীগঞ্জে বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-মাওয়া সড়কের রাজহালোট এলাকায় আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়েছে।এতে অটোরিকশার দুই যাত্রী নিহত ও দুই যাত্রী আহত হয়। আহত ব্যক্তিদের স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।নিহত ব্যক্তিদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম মো. মিলন (১৫)। তার বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জের আবদুল্লাহপুর এলাকায়।দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান, সিরাজদিখান থেকে ছাড়া যাত্রীবাহী বাসটি ঢাকায় আসার পথে অটোরিকশাকে ধাক্কা দিলে হতাহতের এ ঘটনা ঘটে। বাসটিকে আটক করা গেলেও এর চালক পালিয়ে গেছেন।