কেরানীগঞ্জে বাস-মাইক্রোর সংঘর্ষে নিহত ১২ (ভিডিও)
ঢাকার অদূরে কেরানীগঞ্জ উপজেলায় আজ বুধবার সকালে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১২ জন নিহত হয়েছেন। সকাল ছয়টার দিকে কদমপুর এলাকায় ঢাকা-মাওয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহতদের মধ্যে আটজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন শরীয়তপুরের ভেদেরগঞ্জ উপজেলার আরশিনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাকির হোসেন সর্দারর স্ত্রী বেবি সর্দার, মেয়ে লুবাব সর্দার, বোন মিনা ও রোজিন, রোজিনের স্বামী লেলিন, ভাগনে বাবুল মোল্লা, ভাগ্নি তাজরিয়ান ও গৃহকর্মী খুরশেদা।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ সকাল ছয়টার দিকে মাইক্রোবাসে করে ঢাকা থেকে শরীয়তপুর যাচ্ছিলেন ইউপি চেয়ারম্যানের পরিবারের সদস্যরা। কেরানীগঞ্জের কদমপুর এলাকায় সাউথ টাউন ব্রিজের সামনে পৌঁছালে মাইক্রোবাসটির সঙ্গে মাওয়া থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ১০ জন নিহত হন। খবর পেয়ে সকাল সাতটার দিকে পুলিশ লাশ উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। গুরুতর আহত অবস্থায় দুজনকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় ওই দুজনের মৃত্যু হয়।
ভিডিও: হাসান রাজাদক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।