কেরানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণশ্রমিক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেরানীগঞ্জ মডেল থানা বলসুতা এলাকায় আজ রোববার নির্মাণাধীন একটি বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। তাঁর নাম শামীম (৩০)। এ ঘটনায় আরও দুই শ্রমিক গুরুতর আহত হন।কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ জানায়, বলসুতা এলাকার সাধন মিয়ার বাড়ির নির্মাণকাজ চলছে। আজ সকাল নয়টার দিকে ঝুলে থাকা একটি বিদ্যুতের তারে জড়িয়ে নির্মাণশ্রমিক শামীম, জাকির (২০) ও রবিন (২৫) গুরুতর আহত হন। তাঁদের শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। আহতদের উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শামীম মারা যান।