কেরানীগঞ্জে মা-মেয়েসহ এক পরিবারের চারজনকে ঝলসে দিয়েছে দুবৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কেরানীগঞ্জের বাহেরচর এলাকায় দুর্বৃত্তরা দ্বিতীয় বিয়ের জের ধরে মা-মেয়েসহ একই পরিবারের চারজনের শরীর এসিডে ঝলসে দিয়েছে । গুরুতর অবস্থায় এসিডদগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার রাত দুইটার এ এসিড হামলার ঘটনা ঘটে।এসিডদগ্ধরা হলেন- আসমা (২৫), তার তের মাস বয়সী মেয়ে আফসানা, আসমার বোন নাজমা (২৪), ও তাদের ছোট বোন সুরাইয়া (২২)।হাসপাতালে এসিডদগ্ধরা জানান, নাজমার স্বামীর নাম খলিলুর রহমান। নাজমা খলিলুরের দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রীর মত না নিয়েই খলিলুর নাজমাকে বিয়ে করে। কিন্তু এ বিষয়টি মেনে নিতে পারছিল না খলিলুরের প্রথম স্ত্রীর ভাই সোহেল। গতকাল রাতে মেয়েকে নিয়ে নাজমারা তিন বোন একই কক্ষে ঘুমিয়েছিলেন। রাত দুইটার দিকে জানালা দিয়ে দুবৃত্তরা তাদের ওপর এসিড ছুঁড়ে মারলে তাদের ঘুম ভেঙ্গে যায়। এ সময় তারা জানালার পাশ দিয়ে সোহেলকে পালিয়ে যেতে দেখেছে। এসিডদগ্ধদের দাবি, প্রথম স্ত্রীর মত না নিয়ে নাজমা খলিলুরকে বিয়ে করার কারণেই সোহেল তাদের ওপর এসিড ছুঁড়ে মারে।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের চিকিত্সকরা জানিয়েছেন, এসিডে চারজনের শরীরের অধিকাংশ স্থান দগ্ধ হয়েছে। তাদের অবস্থা বেশ গুরুতর।কেরানীগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।