কেরানীগঞ্জে যাত্রীবাহী লঞ্চে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চর খেজুরবাগ এলাকায় মাদারীপুর ডকইয়ার্ডে আজ বুধবার সকালে পারাবত-৯ নামের একটি যাত্রীবাহী লঞ্চের সংস্কারকাজ চলাকালে আগুন লাগে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।লঞ্চের মালিক শহীদুল ইসলাম ভূঁইয়ার ভাষ্য, আজ সকাল নয়টার দিকে মাদারীপুর ডকইয়ার্ডে পারাবত-৯ লঞ্চের সংস্কারকাজ চলছিল। বৈদ্যুতিক ওয়েল্ডিংয়ের কাজ করার সময় হঠাত্ লঞ্চে আগুন লাগে। এতে তিনতলা লঞ্চটির দ্বিতীয় ও তৃতীয় তলার ১৪৭টি কেবিনসহ অন্যান্য মালামাল পুড়ে যায়। খবর পেয়ে সকাল সোয়া নয়টার দিকে ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভান তাঁরা। লঞ্চের মালিকের দাবি, এ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মনির হোসেন বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ এক কোটি টাকার বেশি নয়।আগুন লাগার ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, এ ব্যাপারে তদন্ত চলছে। তদন্তে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।