কেরানীগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ কেরানীগঞ্জে সুলতান মাহমুদ (১৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। চুনকুটিয়া পুলিশ আজ সোমবার সকালে চৌধুরীপাড়া পুকুরপাড় থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠিয়েছে। মৃতদেহের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের বাবার নাম মৃত আবদুল মালেক। বাড়ি নাজিরেরবাগ এলাকায়।নিহতের বড় বোন সুরাইয়া বেগম জানান, গতকাল রাত ১০টার দিকে মুঠোফোনে কল এলে সুলতান বেরিয়ে যায়। সারা রাত বাসায় ফেরেনি। সকালে খবর পেয়ে তাঁরা তাঁর লাশ শনাক্ত করেন। তিনি জানান, জমি নিয়ে সুলতানের সঙ্গে এলাকার কয়েকজনের বিরোধ ছিল।দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, জমি-সংক্রান্ত বিরোধের কারণে সুলতানকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে নিহতের মা সামসুন নাহার বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন।