কেরানীগঞ্জে যুবকের গলাকাটা লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেরানীগঞ্জের কদমতলী মডেল টাউন থেকে আজ শুক্রবার সকালে বাবু (১৮) নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাবুর বাবা আলমগীর কেরানীগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা করেছেন।কেরানীগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) সাজ্জাম রোমন বলেন, সকালে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ধারণা করা হচ্ছে, মাদকের টাকার ভাগবাটোয়ার নিয়ে সহযোগীরা তাঁকে হত্যা করেছে।বাবুর বড় ভাই আলম বলেন, বাবু বিদ্যুতের কাজ করতেন। গতকাল বৃহস্পতিবার রাতে কে বা কারা তাঁকে মুঠোফোনে কল দিয়ে ডেকে নিয়ে যায়। রাতে তিনি আর বাড়ি ফেরেননি।