কেরানীগঞ্জে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই সন্ত্রাসী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে গতকাল শনিবার গভীর রাতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ব্যক্তি নিহত হয়েছে। পুলিশের দাবি তারা তালিকাভুক্ত সন্ত্রাসী। নিহত ব্যক্তিরা হলেন কালা পাপ্পু (৩০) ও সাত্তার (২৮)।র‌্যাব-১০-এর সহকারী পরিচালক নূরে আলম সিদ্দিকী জানান, দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন মিরেরবাগ এলাকায় সন্ত্রাসীরা বৈঠক করছে, এমন খবরের ভিত্তিতে গতকাল রাত তিনটার দিকে র‌্যাব-১০-এর সদস্যরা সেখানে অভিযান চালান। এ সময় সন্ত্রাসীরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি চালায়। র‌্যাবও পাল্টা গুলি চালায়। এতে ঘটনাস্থলেই ওই দুজন মারা যান।পুলিশ সেখান থেকে একটি পিস্তল, একটি রিভলবার, ১৩টি গুলি ও দুটি ছোরা উদ্ধার করে।দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম জানান, নিহত দুজনের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। তাঁরা পুরান ঢাকার সন্ত্রাসী জাহাঙ্গীরের সহযোগী ছিলেন।