কেরানীগঞ্জে সিএনজি-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া সড়কে আজ বুধবার সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। আহত হয়েছে তিনজন। হতাহত সবাই অটোরিকশার যাত্রী।নিহত ব্যক্তিরা হলেন অটোরিকশার চালক মনির (৩২) ও যাত্রী মো. মনির হোসেন (৩৫)। আহত ব্যক্তিদের মধ্যে দুজন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অজ্ঞাতপরিচয় একজনকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে চুনকুটিয়া সড়কে একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার যাত্রী মনির হোসেন মারা যান। আহত ব্যক্তিদের উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুপুর ১২টার দিকে চিকিত্সাধীন অবস্থায় অটোরিকশার চালক মনিরের মৃত্যু ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান, অটোরিকশা ও ট্রাকটিকে আটক করা হয়েছে। ট্রাকের চালক পলাতক।