কেরানীগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে গতকাল সোমবার রাতে র‌্যাবের গুলিতে তনু মিয়া ওরফে তনা (৩০) নামের একজন নিহত হয়েছেন। র‌্যাবের দাবি, দক্ষিণ কেরানীগঞ্জের খেজুরবাগ মুসলিমনগর এলাকার বালুর মাঠে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তনু মিয়া নিহত হন। তাঁর বিরুদ্ধে তিনটি হত্যাসহ পাঁচটি মামলা আছে।ঘটনা সম্পর্কে র‌্যাব-১০-এর ভাষ্য, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল গতকাল রাত পৌনে তিনটার দিকে বালুর মাঠে অভিযান চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে একদল সন্ত্রাসী র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। র‌্যাবও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে তনু মিয়ার লাশ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে একটি শটগান ও তিনটি গুলি উদ্ধার করা হয়েছে।দক্ষিণ কেরানীগঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাশার জানান, দক্ষিণ কেরানীগঞ্জ, সূত্রাপুর ও ডেমরা থানায় নিহত তনু মিয়ার নামে মোট পাঁচটি মামলা আছে। গতকালের ঘটনায় র‌্যাব-১০-এর সুবেদার আবদুল করিম বাদী হয়ে দুটি মামলা করেছেন। একটি অস্ত্র মামলা এবং অপরটি গোলাগুলির ঘটনায় করা মামলা। লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।