কেরালায় পদপিষ্ট হয়ে শতাধিক পুণ্যার্থীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের কেরালা রাজ্যে গতকাল শুক্রবার মন্দির থেকে ফেরার সময় পদপিষ্ট হয়ে শতাধিক পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। ঘটনায় আরও শতাধিক পুণ্যার্থী আহত হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। গতকাল শুক্রবার স্থানীয় সময় রাত আটটার দিকে কয়েক লাখ পুণ্যার্থী কেরালার সবরিমালা মন্দির থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় একটি পুণ্যার্থীবাহী জিপ জনতার মধ্যে ঢুকে গেলে হুড়াহুড়িতে পদপিষ্ট হয়ে এ প্রাণহানির ঘটনা ঘটে বলে ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে। কর্তৃপক্ষ আশঙ্কা করছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। মন্দিরটিতে দুই মাসব্যাপী বার্ষিক উত্সবের শেষ দিনে গতকাল কয়েক লাখ পুণ্যার্থীর সমাবেশ হয়েছিল। ওই অনুষ্ঠানে প্রতিবছর লাখো পুণ্যার্থীর সমাগম ঘটে। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং, কেরালার রাজ্যপাল আর এস গাভাইসহ অন্য নেতারা এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। টাইমস অব ইন্ডিয়া, বিবিসি ও পিটিআই।