কেশবপুরে রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের আহবায়ক কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুরে রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের আহবায়ক কমিটি ৩০ এপ্রিল গঠিত হয়েছে। এ উপলক্ষে স্থানীয় মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগারে শানতা বসুর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন যশোর জেলা কমিটির সহসভাপতি হারুনর রশীদ ও সাধারন সম্পাদক শ্রাবনী সুর। বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মনিমোহন ধর, আব্দুল মজিদ, মুন্সি আব্দুল লতিফ, সুব্রত ধর, মফিজুর রহমান মন্ডল প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে উজ্জ্বল ব্যানার্জীকে আহবায়ক করে ১৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়।ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা: কেশবপুর উপজেলার বেলোকাঠী গ্রামের মনোজ খেলাঘর আসরের উদ্যোগে চাতরাবিলে ১ মে ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সবে ফসল উঠায় গ্রামের মানুষের মনে এখন আনন্দ। তাইতো গ্রামের নারী পুরুষ একত্রিত হয়েছিল ঘুড়ি ওড়ানোর উৎসবে। প্রতিযোগিতায় প্রথম হন রাজু আহমেদ, দ্বিতীয় সাইফুর রহমান, তৃতীয় হন অভিজিৎ বিশ্বাস। বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদা সুলতানা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেয়ারম্যন নিজাম উদ্দীন, শিশু সংগঠক আব্দুল মজিদ ও মনোজ খেলাঘর আসরের আহবায়ক মতিয়ার রহমান।