কেশবপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুর শহরের ট্রাক টার্মিনালের সামনে ট্রাকের চাপায় একই পরিবারের দুজন নিহত ও এক শিশু গুরুতর আহত হয়েছে।নিহত ব্যক্তিরা হলেন উপজেলার শিকারপুর গ্রামের হজরত আলী (৬৫) ও তাঁর মেয়ে মেয়ে পারুল (৩৫)। গুরুতর আহত অবস্থায় পারুলের তিন বছর বয়সী শিশুপুত্রকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।আজ শনিবার সন্ধ্যা ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজ সন্ধ্যায় হজরত আলী তাঁর মেয়ে ও নাতিকে নিয়ে মনিরামপুরের দুর্বাডাঙ্গা গ্রামে জামাইবাড়ির উদ্দেশে যাচ্ছিলেন। শহরের ট্রাক টার্মিনালের সামনে দিয়ে যশোর সাতক্ষীরা সড়কে হেঁটে যাওয়ার সময় যশোর থেকে আসা একটি ট্রাক তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই হজরত আলী নিহত এবং পারুল ও তাঁর ছেলে গুরুতর আহত হন। পরে তাঁদের কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে পারুলের মৃত্যু হয়।এদিকে পারুলের ছেলের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হেদায়েতুল ইসলাম।কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রেজাউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি।