কেশবপুরে ১৪৪ ধারা জারি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের কেশবপুরে একই স্থানে উপজেলা বিএনপি ও মুক্তিযোদ্ধা সংসদ সভা আহ্বান করায় প্রশাসন কাল রোববার ওই স্থানে ১৪৪ ধারা জারি করেছে। আজ শনিবার সন্ধ্যায় মাইকে শহরে এ ঘোষণা প্রচার করা হয়।বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কাল রোববার বেলা তিনটায় থানা মোড়ের দলীয় কার্যালয়ের সামনে জনসভা আহ্বান করা হয়। অন্যদিকে মুক্তিযোদ্ধা সংসদ যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে বিএনপির জনসভা স্থলের ১০ গজ দূরে রূপা সিনেমা হলের সামনে সমাবেশ আহ্বান করে।উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিদা সুলতানা কেশবপুর পৌরসভার ভেতরে সকাল ছয়টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেন। এ সময়ে কোনো প্রকার সভা-সমাবেশ করা যাবে না বলে তিনি ঘোষণা দেন।