কেশবপুরে ২ ঋষি পরিবারের ওপর সন্ত্রাসীদের হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুর উপজেলার মজিদপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে দুটি ঋষি পরিবারের ওপর সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। সন্ত্রাসীরা পরিবার দুটির তিনটি ঘর পুড়িয়ে দিয়েছে এবং টাকাসহ স্বর্ণালংকার লুট করে। এ সময় পরিবারের লোকজনকে তারা মারধরও করে। এতে নারী-পুরুষসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। আজ মঙ্গলবার সকাল আটটা থেকে নয়টার মধ্যে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।এ ঘটনায় হরিপদ দাসের ছেলে গোপাল দাস বাদী হয়ে একটি মামলা করেছেন। মামলায় ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় ৪০ জনকে আসামি করা হয়।পরে ঘটনার প্রতিবাদে ঋষি সম্প্রদায়ের লোকজন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাড়ি ঘেরাও করে এবং কেশবপুর ত্রিমোহিনী মোড়ে মানববন্ধন পালন করে। তাদের সঙ্গে সাধারণ মানুষ একাত্মতা ঘোষণা করে।প্রত্যক্ষদর্শী, পুলিশ ও পরিবারের লোকজনের সূত্রে জানা গেছে, ১৯৮৯ সালে মজিদপুর গ্রামের ৪৬৪ দাগের ২৪ শতক জমি বজলু, ফজলু, রেবেকা ও রোকেয়ার কাছ থেকে কেনেন বিনোদ বিহারী দাস ও হরিপদ দাস। ২১ বছর পর একই গ্রামের আবু সাঈদ ওই জমির সাড়ে পাঁচ শতক চাচাতো ওয়ারেশ সূত্রে পাবেন বলে দাবি করে আসছেন।ওই জমি দখলে নিতে আজ সকাল আটটার দিকে আবু সাঈদের নেতৃত্বে ভাড়াটে সন্ত্রাসীরা চাইনিজ কুড়াল, দা, চাকু, হকিস্টিক, শাবল ও লাঠি দিয়ে হামলা চালিয়ে বিনোদ ও হরিপদর তিনটি ঘর ভাঙচুর করে ও পুড়িয়ে দেয়। তারা বাড়ির আসবাব ভাঙচুর করে এবং পরিবারের নারীদের গলা ও কান থেকে স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। সন্ত্রাসীরা বিনোদ দাসের গরু বিক্রির ১৫ হাজার টাকা লুট করে। এ সময় সন্ত্রাসীদে হাতে ১৫ জন আহত হয়।গুরুতর আহত ১১ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।ইউপি সদস্য আবদুস সামাদ জানান, আহত ব্যক্তিদের চিতকারে এলাকার লোকজন এগিয়ে এলেও সন্ত্রাসীদের ভয়ে কেউ প্রতিবাদ করতে পারেনি।প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের অীভযোগ, পুলিশ খবর পেয়ে পৌঁছালেও নীরব দর্শকের ভূমিকা পালন করে। ঘটনাস্থলে উপস্থিত পুলিশের উপপরিদর্শক শাহাবুদ্দিন বলেন, ‘লোক কম থাকায় আমরা প্রথমে কিছু করতে পরিনি। তবে কিছুক্ষণ পরই গ্রামবাসীর প্রতিরোধের মুখে সন্ত্রাসীরা পালিয়ে যায়।’কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রেজাউল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে সন্ত্রাসী দেলোয়ারকে আটক করা হয়েছে। সন্ত্রাসীদের ব্যবহূত দুটি মোটরসাইকেলও আটক করা হয়েছে। তিনি এ ঘটনায় মামলা হবে বলেও জানান।