কেষান উৎসব!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের হাওরাঞ্চলে গরু-ছাগল জবাই করে চলছে কেষান উৎসব। কৃষকেরা ঘরে বোরো ধান তুলেছেন। ধান তোলার পর এখন তাঁরা সারা বছরের গোখাদ্য (খড়) শুকিয়ে বাঁশের সাহায্যে স্তূপাকার করে রাখছেন। এ ক্ষেত্রে দাওয়াত করে বেশি লোকের সমাগম ঘটিয়ে দ্রুত খড়ের গাদা তৈরির পর একসঙ্গে আনন্দভোজ করছেন সবাই। স্থানীয়ভাবে এ উৎসবকে বলা হয় ‘কেষান’ উৎসব। এ ব্যাপারে ইটনা উপজেলার লাইমপাশা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান বলেন, খড়ের গাদা তৈরির পর ধুমধাম করে ভূরিভোজনের প্রথাটি হাওরে প্রাচীনকাল থেকেই চলে আসছে। তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি