শেয়ারবাজারে কোনো বিনিয়োগকারী দিনে এক কোটি টাকা বা এর বেশি লেনদেন করলে সেই তথ্য দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। প্রতিদিনের লেনদেন শেষে সংশি্লষ্ট ব্রোকারেজ হাউসকে নিয়ন্ত্রক সংস্থার কাছে গ্রাহকের লেনদেনসংক্রান্ত পাঁচটি তথ্য দিতে হবে।পুঁজিবাজারের সাম্প্রতিক অস্থিতিশীল পরিস্থিতি সামাল দিতেই সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) আজ সোমবার এ আদেশ জারি করেছে, যা আজ থেকেই কার্যকর হয়েছে। পরে বিকেলে বাজারের রাশ টেনে ধরতে এসইসির বাজার পর্যালোচনা কমিটির জরুরি বৈঠকে তদারকি ব্যবস্থা আরও জোরদার করার সিদ্ধিন্ত নেওয়া হয়। এরই অংশ হিসেবে কাল মঙ্গলবার থেকেই ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও এসইসি যৌথভাবে বাজার তদারকিতে নামবে।এ বৈঠকে সদ্ধিান্ত হয়, বিভাগীয় শহরের বাইরে ব্রোকারেজ হাউসের আর কোনো শাখা খোলার অনুমোদন দেবে না এসইসি। শেয়ারের সরবরাহ ও চাহিদার মধ্যে ভারসাম্য না আসা পর্যন্ত এ সদ্ধিান্ত বলবত্ থাকবে। এ ছাড়া যেসব কোম্পানি পর পর দুই বছর বা তার বেশি সময় 'জেড' শ্রেণীতে রয়েছে সেই সব কোম্পানিকে স্টক এক্সচেঞ্জের মূল লেনদেন ব্যবস্থা থেকে তালিকাচু্যত করা হবে। এসব কোম্পানিকে ১৫ দিনের সময় বেঁধে দিয়ে পাঠানো হবে ওভার দ্য কাউন্টার বা ওটিসি নামের বিকল্প বাজারে। এসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র আনোয়ারুল কবীর ভূঁইয়া টেলিফোনে প্রথম আলোকে এসব তথ্য জানান। তিনি বলেন, 'বাজারের বর্তমান পরিস্থিতি বিবেচনায় এসইসি এসব সদ্ধিান্ত নিয়েছে।'