কৈলাসটিলার গ্যাস তোলায় বাপেক্সের নতুন সাফল্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের কৈলাসটিলা গ্যাসক্ষেত্রের ৪ নম্বর কূপ থেকে গ্যাস উত্তোলন শুরু হয়েছে। আজ রোববার দুপুর ১২টা ৪০ মিনিট থেকে গ্যাস উঠছে।এই কূপ থেকে দুই হাজার ৩০০ পিএসআই চাপে ২২ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস উঠছে। এর মাধ্যমে বাপেক্সের ত্রিমাত্রিক ভূকম্পন জরিপের সাফল্য বিশ্বমানের হলো।রাষ্ট্রীয় মালিকানাধীন তেল-গ্যাস উত্তোলন প্রতিষ্ঠান বাপেক্সের ত্রিমাত্রিক ভূকম্পন জরিপের ফলাফলে বলা হয়েছিল, এই ৪ নম্বর কূপের দুই হাজার ৯০৯ মিটার থেকে দুই হাজার ৯৩২ মিটার গভীরতার মধ্যে গ্যাসের স্তর আছে। এখান থেকে প্রতিদিন ২০ থেকে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে। জরিপের ওই ফলাফলের ভিত্তিতে কূপটির দুই হাজার ৯১০ মিটার থেকে দুই হাজার ৯২৯ মিটারের মধ্যে গ্যাসের স্তরটি পাওয়া গেছে।বাপেক্সের ত্রিমাত্রিক ভূকম্পন জরিপ দল এখন পর্যন্ত রাষ্ট্রীয় মালিকানাধীন ছয়টি গ্যাসক্ষেত্রে জরিপ সম্পন্ন করেছে। এর মধ্যে তিনটির ফলাফল তারা ঘোষণা করেছে। এই তিন গ্যাসক্ষেত্র হলো: সিলেটের কৈলাসটিলা ও হরিপুর এবং মৌলভীবাজার ও হবিগঞ্জের রশীদপুর। ওই ফলাফলের ভিত্তিতে কৈলাসটিলা গ্যাসক্ষেত্রের ৪ নম্বর কূপ থেকেই প্রথম গ্যাস উত্তোলন করা হচ্ছে।এর আগেও এই গ্যাসক্ষেত্রের ৪ নম্বর কূপ থেকে গ্যাস তোলা হচ্ছিল। তবে তা ছিল আরও ওপরের স্তর থেকে।