কোকেন কেনার চেষ্টায় অভিযুক্ত ফারদিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার কোকেন কেনার চেষ্টার দায়ে অভিযুক্ত হলেন বলিউড তারকা ফারদিন খান। ১০ বছর আগে তাঁর বিরুদ্ধে নয় গ্রাম কোকেন কেনার অভিযোগ উঠেছিল। অবশ্য তাতে আপত্তি তুলেছিলেন ফারদিন খান। বলেন, তিনি মাত্র এক গ্রাম কোকেন কেনার চেষ্টা করেছিলেন, কিন্তু কেনেননি।২০০১ সালের ৫ মে মুম্বাইয়ের জুহু বিচ থেকে কোকেন কেনার অভিযোগে ভারতের মাদক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ফারদিন খানকে গ্রেপ্তার করেছিল। তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে নয় গ্রাম কোকেন কেনার। কিন্তু ফারদিন ওই অভিযোগ খণ্ডন করে বলেছিলেন, তিনি মাত্র এক গ্রাম কোকেন কেনার চেষ্টা করেছিলেন। ওই দিন অবশ্য কোকেন সরবরাহের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল নাসির শেখ ও টনি গোমেজ নামের দুই মাদক সরবরাহকারীকে। মুম্বাইয়ের নিম্ন আদালত রায় দিয়েছিল এক গ্রাম কোকেন কেনার চেষ্টার। কিন্তু ভারতের মাদক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বা এনসিবি তা মেনে মুম্বাই হাইকোর্টের শরণাপন্ন হয়। হাইকোর্টও নিম্ন আদালতের রায় বহাল রাখেন। মঙ্গলবার মুম্বাইয়ের এনডিপিএস আদালতের বিচারক জি এ সানাপ ফারদিন খানকে এক গ্রাম কোকেন কেনার চেষ্টা করার অভিযোগে দোষী সাব্যস্ত করেন। আগামী ২ নভেম্বর রায় ঘোষণার দিন ধার্য করেছেন। ফারদিনের আইনজীবী বলেন, এ আইনে তাঁর সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড হতে পারে।