কোকেন কেড়েছে হুইটনির প্রাণ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অকাল প্রয়াত মার্কিন সংগীতশিল্পী হুইটনি হিউস্টনের সন্দেহজনক মৃত্যুর কারণ তদন্তকারীদের পক্ষ থেকে সম্প্রতি দাবি করা হয়েছে, হুইটনির মৃত্যুর জন্য মূলত কোকেন সেবনই দায়ী। হুইটনি কীভাবে মৃত্যুবরণ করেছেন তার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে আগামী দুই সপ্তাহের মধ্যে। তবে তার আগেই তদন্ত কর্মকর্তারা মুখ খুলতে শুরু করেছেন। সম্প্রতি তাঁরা জানিয়েছেন, হুইটনির শরীরে বিভিন্ন ধরনের মাদকের অস্তিত্ব পাওয়া গেছে। তার মধ্যে রয়েছে কোকেন ও মারিজুয়ানা। তবে এগুলোর মধ্যে কোকেন সেবনের কারণেই হুইটনির আকস্মিক মৃত্যু ঘটেছে বলে দাবি করা হয়েছে। এ প্রসঙ্গে একজন তদন্ত কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে টিএমজি জানিয়েছে, ‘হুইটনির মৃত্যুর জন্য মূলত কোকেনই দায়ী। নিয়মিত কোকেন সেবনের কারণে এমনিতেই দুর্বল হয়ে পড়েছিল তাঁর হূদযন্ত্র। সাধারণত কোকেন সেবন করলে হূত্স্পন্দন বেড়ে যায় এবং ধমনি সংকুচিত হয়ে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দেয়। তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, আমরা ধারণা করছি, হুইটনির ক্ষেত্রে এমনটাই ঘটেছে। কোকেন সেবনের পর হার্ট অ্যাটাক এবং সেই অবস্থায় বাথট্যাবের পানিতে ডুবে যাওয়ার কারণেই মৃত্যু হয়েছে হুইটনির।’ তবে রহস্যময় ঘটনা হচ্ছে হুইটনি যেখানে মারা গেছেন সেখান থেকে কোকেন কিংবা অন্য কোনো অবৈধ মাদকের আলামত পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, যে ব্যক্তি হুইটনিকে কোকেন সরবরাহ করতেন তিনিই সেগুলো সরিয়ে ফেলেছেন।