কোকো ও পটলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আয়কর ফাঁকির পৃথক দুটি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান ওরফে কোকো এবং বিএনপির নেতা ফজলুর রহমান ওরফে পটলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আজ সোমবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ এ এন এম বশিরুল্লাহ এ আদেশ দেন।কোকোর বিরুদ্ধে ২০০৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত ৫২ লাখ ৩৯ হাজার টাকার ওপর প্রযোজ্য কর ফাঁকির অভিযোগ এনে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পক্ষে আজ মামলাটি করেন উপ-করকমিশনার শাহীন আকতার। পটলের বিরুদ্ধে ২০০৬ করবর্ষে সাড়ে সাত লাখ টাকা কর ফাঁকির অভিযোগে মামলাটি করেন উপ-করকমিশনার মোহাম্মদ মিজানুর রহমান।