কোকোর অর্থ ফিরিয়ে আনতে বাংলাদেশ ব্যাংকের আবেদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর পাচার করা ২০ কোটি ৮৫ লাখ টাকা ফিরিয়ে আনার আবেদন করেছে বাংলাদেশ ব্যাংক। ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আজ রোববার এ আবেদন করা হয়েছে। আসামি পক্ষের আইনজীবীরা সময়ের আবেদন করলে আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইসমাইল হোসেন ১৮ আগস্ট এ বিষয়ে শুনানির দিন ধার্য করেন। এদিকে সকালে একই আদালত অর্থ পাচার মামলার আসামি সাবেক নৌপরিবহনমন্ত্রী আকবর হোসেনের ছেলে ইসমাইল হোসেন ওরফে সায়মনকে আদালতে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন। একই মামলার আসামি কোকো সরকারের অনুমতি নিয়ে বর্তমানে বিদেশে চিকিত্সাধীন। জানা যায়, এর আগে সায়মনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পুলিশ তাঁকে গ্রেপ্তারে ব্যর্থ হওয়ার প্রতিবেদন আদালতে দাখিল করলে আদালত আজ এই আদেশ দেন।