কোকোর অর্থপাচার মামলায় সাক্ষ্য দিলেন আরও দুজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে করা অর্থপাচার মামলায় আরও দুজন সাক্ষ্য দিয়েছেন। এ নিয়ে এ মামলায় ২৩ জন সাক্ষীর মধ্যে ১৮ জন সাক্ষ্য দিলেন।আজ সাক্ষ্য দিয়েছেন জনতা ব্যাংকের দুবাই শাখার কর্মকর্তা আবদুল আওয়াল ও মোবাইল কোম্পানি ‘রবি’র আইন উপদেষ্টা মো. ইকরাম।ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক মোজাম্মেল হোসেন এ সাক্ষ্য নেন। কাল মঙ্গলবার আবারও সাক্ষ্য নেওয়া হবে।২০০৮ সালের মে মাসে সরকারের নির্বাহী আদেশে সাময়িক মুক্তি (প্যারোল) পেয়ে কোকো বিদেশে চিকিত্সা করাতে যান। স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত বছরের ১৯ আগস্ট তাঁর সাময়িক মুক্তি বাতিল করে দেশে ফিরতে চিঠি দেয়। এরপর আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। কিন্তু কোকো আত্মসমর্পণ না করায় আদালত তাঁর অনুপস্থিতিতেই গত ৪ জানুয়ারি বিচারকাজ শুরু করেন।