কোকোর প্যারোল বাতিল নিয়ে রিটের নিষ্পত্তি হাইকোর্টে করার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর সাময়িক মুক্তি (প্যারোল) বাতিল নিয়ে করা রিট হাইকোর্টে নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। আজ সোমবার প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে তিন সদস্যের আপিল বিভাগ এক সপ্তাহের মধ্যে বিষয়টি নিষ্পত্তি করতে নির্দেশ দেন।গত ২৬ আগস্ট হাইকোর্ট কোকোর প্যারোলের মেয়াদ ৪০ দিন বাড়ান। একই সঙ্গে তাঁর প্যারোল বাতিলের আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে সরকারের প্রতি রুল জারি করেন। প্রসঙ্গত, ২০০৭ সালের ২ সেপ্টেম্বর কোকোকে গ্যাটকো দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয়। ২০০৮ সালের মে মাসে তাঁকে সাময়িক মুক্তি দিয়ে চিকিত্সার জন্য বিদেশে যেতে অনুমতি দেওয়া হয়। এরপর দফায় দফায় মেয়াদ বড়ানো হয়। এ হিসাবে ১৪ আগস্ট তাঁর প্যারোলের মেয়াদ শেষ হয়। ১৯ আগস্ট কোকোর প্যারোল বাতিল করে তাঁকে ৩১ আগস্টের মধ্যে দেশে ফিরে আসতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক চিঠিতে বলা হয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে কোকোর পক্ষে রিটটি করা হয়।