কোকোর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৭ এপ্রিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর ফাঁকির অভিযোগে বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে মামলার অভিযোগ গঠনের শুনানি আবার পিছিয়েছে। ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. জহুরুল হক আগামী ৭ এপ্রিল শুনানির নতুন দিন ধার্য করেন।কোকোর আইনজীবী আদালতে সময় বাড়ানোর আবেদন জানান।প্রসঙ্গত, কর ফাঁকির অভিযোগে গত বছরের ১ মার্চ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উপ-কর কমিশনার শাহীন আক্তার হোসেন মামলাটি করেন।