কোকোর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি অবৈধ ও অগণতান্ত্রিক: দেলোয়ার
‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি অবৈধ ও অগণতান্ত্রিক। জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করতেই সরকার প্রতিহিংসাবশত এ কাজ করেছে।’ কোকোর প্যারোল বাতিলের প্রতিবাদে মুক্তাঙ্গনে আজ মঙ্গলবার জাতীয়তাবাদী ছাত্রদল মহানগর দক্ষিণ আয়োজিত সমাবেশে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এ অভিযোগ করেন।খোন্দকার দেলোয়ার বলেন, কোকোর প্যারোলের মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করা হয়েছে। এ ব্যাপারে কোনো কিছু না বলেই সরকার প্যারোল বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। কোকো জিয়া পরিবারের কেউ না হলে এমন ঘটনা ঘটত না। ছাত্রদল মহানগর দক্ষিণের সভাপতি হাবিবুর রশীদের সভাপতিত্বে সমাবেশে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক ও ইলিয়াছ আলী, ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী, ছাত্রদল সভাপতি সুলতান সালাউদ্দিন প্রমুখ বক্তব্য দেন।