কোকোর মুক্তির মেয়াদ বাড়াতে আবার আবেদন
আর শর্ত ভঙ্গ করব না—এমন অঙ্গীকার করে প্যারোলে মুক্তির (সাময়িক মুক্তি) মেয়াদ বাড়ানোর অনুরোধ জানিয়ে আবারও আবেদন করেছেন আরাফাত রহমান কোকো।গতকাল শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে কোকোর একজন প্রতিনিধি এ আবেদনপত্র জমা দিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বিএনপির একটি সূত্র জানিয়েছে, আবেদনপত্রে কোকোর চিকিত্সা সনদ দেওয়া হয়েছে। তাঁকে যে আরও চিকিত্সা করাতে হবে, সেই কাগজও দেওয়া হয়েছে। এ ছাড়া সরকারের পক্ষ থেকে যে শর্ত ভঙ্গের কথা বলা হচ্ছে, সেই শর্ত আর ভঙ্গ করা হবে না বলেও সরকারকে জানানো হয়েছে।কোকোর আইনজীবী মাহবুব উদ্দিন গতকাল প্রথম আলোকে বলেন, তিন দিন পর পর যে থাইল্যান্ডের বাংলাদেশ দূতাবাসে জানাতে হবে, তা তাঁরা জানতেন না। তাই তাঁরা ধারাবাহিকভাবে যাননি। এখন থেকে তাঁরা নিয়মিত যাবেন।প্রসঙ্গত, ভুয়া চিকিত্সা সনদ ও শর্ত ভঙ্গের কারণে ১৯ আগস্ট কোকোর সাময়িক মুক্তি বাতিল করে সরকার। তাঁকে ৩১ আগস্টের মধ্যে দেশে ফিরে এসে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।