কোকোর সাময়িক মুক্তির মেয়াদ বৃদ্ধির জন্য আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর সাময়িক মুক্তির মেয়াদ বৃদ্ধির অনুরোধ জানিয়ে আবার আবেদন জানানো হয়েছে। আজ শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে কোকোর একজন আইনজীবী এ আবেদনপত্র জমা দেন বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।উল্লেখ্য, গত বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোকোর সাময়িক মুক্তির আদেশ বাতিল করে এবং তাঁকে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে বলে। গত তত্ত্বাবধায়ক সরকারের শেষ সময় থেকে কোকো চিকিত্সার জন্য থাইল্যান্ডে অবস্থান করছেন।বিএনপির একটি সূত্র জানিয়েছে, আবেদনপত্রে কোকোর চিকিত্সা সনদ দেওয়া হয়েছে। তাঁকে যে চিকিত্সার জন্য আরও থাকতে হবে, সে সংক্রান্ত কাগজপত্র দেওয়া হয়েছে। এ ছাড়া সরকারের পক্ষ থেকে যে শর্ত ভঙ্গের কথা বলা হচ্ছে, সে শর্ত আর ভঙ্গ করা হবে না বলেও সরকারকে জানানো হয়েছে।কোকোর আইনজীবী মাহবুব উদ্দিন প্রথম আলোকে বলেন, দূতাবাসে যে তিন দিন পর পর জানাতে হবে সেটি তাঁরা জানতেন না। তাই তাঁরা দূতাবাসে নিয়মিত যাননি। এখন থেকে তাঁরা নিয়মিত যাবেন।