কোচবিহারে বাংলাদেশের চলচ্চিত্র উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলা সদরে সম্প্রতি অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশের চলচ্চিত্র উৎসব’। স্থানীয় ফিল্ম সোসাইটি এবং জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর যৌথভাবে এই উৎসব আয়োজন করে শহরের ল্যান্সডাউন মিলনায়তনে। পাঁচ দিনের এই উৎসবে প্রথম দিন ছিল আবু সাইয়িদ পরিচালিত অপেক্ষার প্রদর্শনী। পরবর্তী চার দিনে প্রদর্শন করা হয় তারেক মাসুদের অন্তর্যাত্রা, গোলাম রাব্বানী বিপ্লবের স্বপ্নডানা, তানভীর মোকাম্মেলের চিত্র নদীর পাড়ে এবং মোস্তফা সরয়ার ফারুকীর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছবিগুলো।