সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্ত্রিবিশ্ববিদ্যালয়ে আদিবাসীসহ মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের ভর্তির জন্য কোটাপদ্ধতি চালু করায় অভিনন্দন জানিয়েছেন আদিবাসী নেতারা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. সালেহ উদ্দিনের হাতে আদিবাসী বিভিন্ন সংগঠনগুলোর পক্ষ থেকে ১০ অক্টোবর ফুলের তোড়া দিয়ে নেতারা কোটাপদ্ধতি চালু করায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আনুষ্ঠানিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।সিলেটের পাত্রসম্প্রদায় কল্যাণ পরিষদের সভাপতি, খাসি ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি যোশেফ হাউই, বিভাগীয় আদিবাসী ছাত্র সংগঠনের সভাপতি মিন্টু দেশোয়ারাসহ আদিবাসী নেতারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বলেন, সিলেট অঞ্চলে আদিবাসীদের বসবাস বাংলাদেশের অন্যান্য অঞ্চলের চেয়ে বেশি। এ অবস্থায় আদিবাসী সংগঠন থেকে সর্বোচ্চ মানের শিক্ষাপ্রতিষ্ঠান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আদিবাসী কোটা প্রচলনের দাবি জানানো হয়ে আসছিল। এ দাবির প্রতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সদয় হওয়ায় আদিবাসী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার অধিকার প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হয়েছে।