কোটালীপাড়ায় শিক্ষা মেলা
কোটালীপাড়ায় কিশোর-কিশোরীদের শিক্ষা মেলা অনুষ্ঠিত হয়েছে। কমিউনিটি হেলথ কেয়ার প্রজেক্টের উদ্যোগে স্থানীয় কাজী মন্টু কলেজের মাঠে ১৮ আগস্ট এ মেলা অনুষ্ঠিত হয়। মেলা উপলক্ষে সকালে ভিভিএন কল্যাণ সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ওই কলেজের অধ্যক্ষ নিত্যানন্দ বিশ্বাস।বিশেষ অতিথি ছিলেন রেভারেন্ড ফাদার মিলন দেউড়ি। মনিন্দ্র থ্রেটা, ভগীরত বাড়ৈই, সবিতা সরকার, কমল তালুকদার, সর্বানন্দ বৈদ্য, প্রমথ বাড়ৈই, সুমী রায়, সালমা আক্তার, হিল্টন রায় প্রমুখ। এর আগে অধ্যক্ষ নিত্যানন্দ বিশ্বাস মেলার উদ্বোধন করেন। মেলায় পিঠা, হস্ত, মৃৎশিল্প, কম্পিউটার ও শিক্ষা উপকরণের স্টল বসে। একই সঙ্গে মেলায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে স্মিতা ও তাঁর দল একটি সমবেত সংগীত পরিবেশন করেন। দেশাত্মবোধক, রবীন্দ্র, নজরুল ও পল্লিগীতি পরিবেশন করেন কিশোর-কিশোরীরা। আরতী বিশ্বাস ও লিমা মধু নৃত্য পরিবেশন করেন। এ ছাড়া অভিনয়ে অংশ নেন রুনু মণ্ডল ও দিলীপ বিশ্বাস।