কোটালীপাড়ায় ৪৫০ কেজি মজুদ চাল উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে ওএমএসের চাল সন্দেহে প্রায় ৪৫০ কেজি চাল আটক করেছে পুলিশ। গতকাল শনিবার গভীর রাতে এ চাল আটক করা হয়।কোটালীপাড়া থানার উপপরিদর্শক সুমন ভক্ত জানান, ওএমএসের চাল কালোবাজারে বিক্রি করা হবে—এমন খবরের ভিত্তিতে কোটালীপাড়া থানার পুলিশ উপজেলার বাগান উত্তরপাড়া গ্রামে অভিযান চালায়। গ্রামের মিষ্টি ব্যবসায়ী অশোক গাইনের বাসায় অভিযান চালিয়ে মজুদ রাখা ওই পরিমাণ চাল উদ্ধার করা হয়। তবে তাঁকে আটক করতে পারেনি পুলিশ।ইউএনও কবীর আহমেদ জানান, চালগুলো সরকারি বস্তা থেকে অন্য বস্তায় ঢেলে ফেলা হয়েছে। এতে চালগুলো ওএমএসের কি না, তা প্রমাণ করতে সময় লাগছে।কোটালীপাড়া উপজেলা খাদ্য কর্মকর্তা এ কে এম দিদারুল আলম জানান, গভীর রাতে অভিযান চালিয়ে এ চালগুলো আটক করা হয়েছে। আটককৃত চালগুলো ওএমএসের চাল কি না, তা পরীক্ষা নিরীক্ষা করে দেখা হচ্ছে।কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোতা মিয়া জানান, কালোবাজারে বিক্রি করার জন্য ওই চালগুলো মজুদ রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। চালগুলো জব্দ করা হয়েছে। এ ব্যাপারে কোটালীপাড়া থানায় একটি মামলা করার প্রস্তুতি চলছে।