কোটি টাকার জাল নোটসহ গ্রেপ্তার ৬
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) রাজধানীর মুগদাপাড়া ও মতিঝিল এলাকায় অভিযান চালিয়ে এক কোটি টাকার জাল নোট ও নোট তৈরির সরঞ্জামসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে।গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে রাত আড়াইটা পর্যন্ত অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন জাল নোটের পাইকারি বিক্রেতা রোজিনা বেগম (৩০), জালালউদ্দিন (৪০), আবিদ হোসেন (৪২), শহীদুল ইসলাম (৩০), তাঁর স্ত্রী মরিয়ম বেগম (২২) ও জাল নোট তৈরির কারখানার মালিক মোহাম্মদ সেলিম।ডিবির অতিরিক্ত উপকমিশনার মশিউর রহমান প্রথম আলো ডটকমকে জানান, গোপন খবরের ভিত্তিতে গতকাল দুপুরে মুগদাপাড়ার একটি বাসায় অভিযান চালিয়ে জাল নোটের পাইকারি বিক্রেতা রোজিনা বেগমকে গ্রেপ্তার করা হয়। তার স্বীকারোক্তির ভিত্তিতে মতিঝিল এলাকায় অভিযান চালিয়ে বাকি চারজনকে ডিবি পুলিশ গ্রেপ্তার করে। পরে ডিবি পুলিশ জাল নোট তৈরির কারখানার মালিক মোহাম্মদ সেলিমকে তাঁর মতিঝিলের বাসা থেকে গ্রেপ্তার করে। সেখান থেকে পুলিশ জাল নোট তৈরির জন্য ব্যবহূত ল্যাপটপ, প্রিন্টারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে। ডিবি কর্মকর্তা মশিউর রহমান আরও জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকে এক কোটি টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় রাজধানীর মুগদা ও মতিঝিল থানায় পৃথক দুটি মামলা হয়েছে।