কোটি টাকার ভারতীয় শাড়ি উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে আনা বিপুলসংখ্যক ভারতীয় শাড়ি চট্টগ্রাম নগরের সরাইপাড়া এলাকা থেকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাত দেড়টার দিকে একটি কাভার্ড ভ্যান থেকে এসব শাড়ি উদ্ধার করা হয়।এ সময় কাভার্ড ভ্যানের চালক মহিউদ্দিন ও তাঁর সহকারী জলিলকে আটক করা হয়। কাভার্ড ভ্যান থেকে ৬৭৪টি ভারতীয় কাতান ও বেনারসি শাড়ি উদ্ধার করা হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজিবি চট্টগ্রাম সেক্টরের জেনারেল স্টাফ অফিসার-২ মেজর আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে আসা একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে শাড়িগুলো উদ্ধার করা হয়েছে। এর মূল্য প্রায় এক কোটি টাকা হবে বলে তিনি জানান।উদ্ধার করা শাড়ি ও আটক দুই ব্যক্তিকে পাহাড়তলী থানার পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে।