কোটি ডলারের বিয়ে ৭২ দিনে শেষ!
রিয়ালিটি শোর তারকা কিম কারদাশিয়ান বিয়ের ৭২ দিনের মাথায় বিচ্ছেদের আবেদন করেছেন। গতকাল সোমবার কিম স্বামীর কাছ থেকে আলাদা থাকার এ আবেদনটি করেন। কারদাশিয়ানের স্বামী বাস্কেটবল তারকা ক্রিস হামপ্রিস কাছ থেকে বিবাহ বিচ্ছেদের জন্য এরই মধ্যে লস অ্যাঞ্জেলেসের আদালতে সব ধরনের কাগজপত্রসহ আবেদন করেছেন। কিপিং আপ উইথ দি কারদাশিয়ান শোর ৩১ বছর বয়সী এই তারকা বিবাহ বিচ্ছেদের সব ধরনের প্রস্তুতি নিয়েছেন।জানা গেছে, নয় মাস প্রেমের সম্পর্কের পর এ বছরের ২০ আগস্টে যুক্তরাষ্ট্রের সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় এক কোটি ডলার ব্যয়ে তাঁরা দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। শুধু তা-ই নয়, কিম কারদাশিয়ানের বিয়ের অনুষ্ঠান নিয়ে নির্মিত ‘কিমস ফেইরিটেল ওয়েডিং: অ্যা কারদাশিয়ান ইভেন্ট’ শিরোনামের দুই পর্বের একটি টিভি অনুষ্ঠানও ৩০ লাখেরও বেশি দর্শক উপভোগ করেছিল।গত এক সপ্তাহ ধরে বিনোদন জগতের বাসিন্দাদের কাছে কিম ও হামপ্রিসের বিয়ে বিচ্ছেদের জোর গুজব শোনা যাচ্ছিল। অবশেষে কারদাশিয়ানের বিচ্ছেদের আবেদনের পরিপ্রেক্ষিতে সেটা সত্য বলে প্রমাণিত হলো। জানা গেছে, হামপ্রিস ও কারদাশিয়ানের মতবিরোধের কারণে মূলত এই বিয়ে বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রয়টার্স।