কোতোয়ালি থানার রাজার দেউরিতে লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কোতোয়ালি থানার রাজার দেউরি এলাকার ৪০ নম্বর বাড়ির সামনের ম্যানহোলের ভেতর থেকে আজ মঙ্গলবার সকাল আটটার দিকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।নিহতের নাম মাজহারুল হক ওরফে মাসুম (৩০)। তিনি ৩৭/৩, রাজার দেউরি এলাকার জিয়াউল হকের ছেলে।পুলিশ জানায়, মাসুমের বিরুদ্ধে কোতোয়ালি থানায় হত্যা, চুরি, চাঁদাবাজিসহ কয়েকটি মামলা রয়েছে। কিছু দিন আগে তিনি কারাগার থেকে জামিনে মুক্তি পান। আজ সকালে স্থানীয় লোকজনের দেওয়া সংবাদের ভিত্তিতে ম্যানহোলে মধ্য থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। তাঁর দেহে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। গতকাল রাত বা আগের দিন রাতে তাঁকে কেউ হত্যা করে লাশ ম্যানহোলের মধ্যে ঢুকিয়ে রাখে।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাসুমের বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি ও মাদক ব্যবসাসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ ব্যাপারে তাঁর পরিবারের লোকজনও অতিষ্ঠ ছিল। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।