কোথাও হরতালের ছাপ দেখিনি: মোফাজ্জল হোসেন চৌধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ডাকা সকাল-বিকেল হরতালে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঢাকার বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছেন। বিভিন্ন পয়েন্টে হরতালবিরোধী মিছিল করেছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। বেসরকারি একটি টিভি চ্যানেলে এ-সংক্রান্ত প্রতিবেদন প্রচার করা হয়েছে।ওই প্রতিবেদনে বলা হয়, বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সকাল থেকেই দলের নেতা-কর্মীরা অবস্থান নিয়েছেন। এ সময় ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী বলেছেন, ঢাকার কোথাও হরতালের কোনো ছাপ দেখা যায়নি। জনগণ ধরে ফেলেছে যে পূর্বপরিকল্পনা অনুসারে বিএনপি হরতাল ডেকেছে। তারা ঠিক করে রেখেছিল, ১৯ তারিখে দেশে গোলযোগ সৃষ্টি করবে এবং পরে হরতাল ডাকবে। কিন্তু তাদের সেই উদ্দেশ্য সফল হয়নি।মোফাজ্জল হোসেন বলেন, এভাবে হরতাল সফল করা যায় না। হরতাল সফল করতে হলে মানুষের দোরগোড়ায় যেতে হবে।এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগ হরতালবিরোধী মিছিল করেছে।