কোথায় শক্তি, কোথায় দুর্বলতা
ভারত শক্তিমত্তাব্যাটিংসর্বোচ্চ রান: এই বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করা ১০ ব্যাটসম্যানের তিনজনই ভারতের।উদ্বোধনী জুটি: টেন্ডুলকার-শেবাগ জুটির স্ট্রাইক রেট ১০৫.৫০, এই বিশ্বকাপে সর্বোচ্চ। ছয় ইনিংসে ৬৩.১০ গড়ে ৩৭৯ রান করেছে এই জুটি।মিডল অর্ডার: যুবরাজ সিংয়ের (৩৪১ রান) নেতৃত্বে মিডল অর্ডারের আছে ভালো গড় (৪৬.৫৫) এবং স্ট্রাইক রেট (৮৮.৫৮)।পাওয়ার প্লে: ব্যাটিং পাওয়ার প্লেতে ভালো না করলেও সব পাওয়ার প্লে মিলিয়ে ওভারপ্রতি ৬.৩ রান তুলেছে ভারত, যেটা এই টুর্নামেন্টের সর্বোচ্চ। এ সময়ে উইকেটপ্রতি রান এসেছে ৪০.৭।বোলিংঅতিরিক্ত রান সবচেয়ে কম দিয়েছে ভারতীয় বোলাররা।ফিল্ডিংসবচেয়ে বেশি রানআউট (৬টি), দ্বিতীয় সর্বোচ্চ স্টাম্পিং (৩টি) করেছেন ভারতের ফিল্ডাররা।দুর্বলতাব্যাটিংব্যর্থ লোয়ার মিডল অর্ডার: স্ট্রাইক রেট (৭৮.৫৭) মোটামুটি হলেও গড় একদমই বাজে (২৩.১০)। ব্যাটিং পাওয়ার প্লেতে অনেক উইকেট পড়েছে।রানিং বিটুইন দ্য উইকেট: টুর্নামেন্টে সর্বোচ্চ ৫ বার রানআউট হয়েছে ভারতীয়রা।বোলিংবিশ্বকাপে ওভারপ্রতি রান (৫.০৯), স্ট্রাইক রেট (৩৭.৪) এবং গড় (৩১.৭৯) সবই খারাপ।বোলিং পাওয়ার প্লেতে কোনো উইকেট পাননি বোলাররা, যদিও ব্যাটিং পাওয়ার প্লেতে সর্বোচ্চ ১৬টি উইকেট পেয়েছেন তাঁরা।জহির খানকে বাদ দিলে সবচেয়ে বাজে পেস আক্রমণ ভারতের।স্পিনে নিউজিল্যান্ডের পরে সবচেয়ে খারাপ পারফরম্যান্স ভারতের। হরভজনের ব্যর্থতাই (৭ ম্যাচে ৬ উইকেট) এর জন্য দায়ী।পাকিস্তানশক্তিমত্তাব্যাটিংলোয়ার মিডল অর্ডার: নিউজিল্যান্ডের পরেই বিশ্বকাপে সবচেয়ে ভালো গড় (৩১.২) এবং স্ট্রাইক রেট (৯০.৩)।বোলিংওভারপ্রতি সবচেয়ে কম রান (৩.৯৭) ও দ্বিতীয় সেরা বোলিং গড় (২০.০)।শহীদ আফ্রিদির নেতৃত্বে সবচেয়ে সফল স্পিন বোলিং আক্রমণ।নিউজিল্যান্ডের পরেই সেরা পেস বোলিং।দুর্বলতাব্যাটিংওপেনিং জুটি: ওয়েস্ট ইন্ডিজের ম্যাচটি বাদ দিলে ওপেনারদের কাছ থেকে কার্যত কিছুই পায়নি পাকিস্তান।মিডল অর্ডার: সবচেয়ে খারাপ স্ট্রাইক রেট (৭২.৫)।পাওয়ার প্লে: ওভারপ্রতি তুলেছে মাত্র ৫.১ রান।বোলিংবোলারদের দেওয়া রানের শতকরা ৯.৪ ভাগই অতিরিক্ত।ফিল্ডিংউইকেটের পেছনে কামরান আকমলের পারফরম্যান্স ভালো নয়, আউট ফিল্ডেও পড়েছে অনেক ক্যাচ।