কোন আইনে মানববন্ধন কর্মসূচিতে বাধা, জিজ্ঞাসা দেলোয়ারের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোন আইনে বিএনপিকে মানববন্ধন কর্মসূচি পালন করতে দেওয়া হলো না, পুলিশের কাছে তা জানতে চেয়েছেন দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। তিনি বলেন, ‘মানববন্ধন কর্মসূচির জন্য কি ১৪৪ ধারা জারি করা হয়েছিল? যদি তা না করা হয়, তা হলে কেন পুলিশ বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিল?’আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির মহাসচিব এ কথা বলেন।খোন্দকার দেলোয়ার বলেন, সরকারের নির্দেশে পুলিশ এমনটা করেছে। বর্তমান সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না বলেই পুলিশকে দিয়ে বিএনপির কর্মসূচিতে বাধা দিয়েছে। কোনো আইনের ধার না ধেরেই তারা এমনটা করেছে।