কোন সমাজে আছি আমরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেশ কদিন লিখতে বসেছি, কিন্তু লিখতে পারিনি। কী লিখব ভেবে পাইনি। ‘একজন মা তাঁর কলিজার টুকরো সন্তানদের নিয়ে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়েছেন।’ আজ এত দূর এসেও সমাজের এই ঘটনাগুলো যেন আমাদের পৌঁছে দেয় বহুকাল পেছনের বর্বরতার যুগে। মায়ের কাছে সন্তানের জীবনের চেয়ে প্রিয় কিছু হতে পারে না, কিন্তু সেই মা যখন সন্তানদের নিয়ে মরতে চান, তখন কতটা কষ্টই না থাকে তাঁর বুকে! কতটা যন্ত্রণা পেলে মানুষ এমনটা করতে পারে, তা আমাদের হয়তো বোধগম্য নয়। এ কোন সমাজে বাস করছি আমরা? আমাদের মায়েরা আর কতকাল এভাবে সমাজের নিষ্ঠুরতার শিকার হবেন? শিক্ষার হার বাড়ছে, উন্নয়ন হচ্ছে, কিন্তু নারী নির্যাতন কমছে কি? এই পুরুষশাসিত সমাজে পুরুষ নারীকে নির্যাতন করেই। তাছাড়া কিছু পরিবারে এক নারীর বিপক্ষে দাঁড়িয়ে যান আরেক নারী। একজন নির্যাতিত মায়ের পাশে আমরা সবাই কি ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াই? প্রতিবাদ করি? না, করি না। তাই আমাদের এই সংবাদ প্রতিনিয়ত শুনতে হবে, দেখতে হবে, আর নিভৃতে চোখের জল ফেলতে হবে। সাবরিন তামান্না নেত্রকোনা।