ঢাকা-বান্দুরা সড়কে কোনাখোলা-কেরানীগঞ্জ হয়ে ব্যবসায়ী, চাকরিজীবী ও ছাত্রছাত্রীসহ প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াত। কেরানীগঞ্জ উপজেলাবাসীর অনেকেই ঢাকায় চাকরি করে। হাজার হাজার লোক ব্যবসার জন্য ঢাকায় যাতায়াত করে। মিরপুর চিড়িয়াখানা থেকে দিশারী পরিবহনের বাসগুলো রুহিতপুর পর্যন্ত চলাচল করত। বেশকিছু দিন হলো বাসগুলো রুহিতপুর পর্যন্ত না গিয়ে দ্বিতীয় বুড়িগঙ্গা সেতু পার হয়ে কদমতলী মোড় পর্যন্ত যাতায়াত করছে। এতে রুহিতপুরের কাপড় ব্যবসায়ীরাসহ এলাকার লোকজন এবং কেরানীগঞ্জ-কোনাখোলাবাসীর যাতায়াত করতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অন্যদিকে ঢাকা-বান্দুরাগামী বাসগুলোর কেরানীগঞ্জ উপজেলায় স্টপেজ না থাকায় দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। দিশারী পরিবহনের বাসগুলো রুহিতপুর পর্যন্ত (কেরানীগঞ্জ স্টপেজ দিয়ে) যাতায়াত করলে এবং ঢাকা-বান্দুরাগামী বাস কেরানীগঞ্জ উপজেলায় স্টপেজ দিলে প্রতিদিন হাজার হাজার ব্যবসায়ী, চাকরিজীবী, ছাত্রছাত্রী ও সাধারণ মানুষ অর্থ, সময় ও হয়রানির হাত থেকে রেহাই পাবে।তাই সব শ্রেণী-পেশার মানুষের দুর্ভোগের কথা বিবেচনায় এনে ঢাকা-বান্দুরাগামী বাস ও দিশারী পরিবহনের বাসগুলোকে কেরানীগঞ্জ উপজেলায় স্টপেজ দিয়ে চলাচলের ব্যবস্থা নিতে নির্বাচিত জনপ্রতিনিধিসহ যথাযথ কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাচ্ছি।মু. আবুল কালাম আজাদউপখাদ্য পরিদর্শককোনাখোলা এলএসডি, কেরানীগঞ্জ, ঢাকা।