কোনো অগ্রগতি ছাড়াই বৈঠক করলেন ওবামা ও নেতানিয়াহু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে গতকাল মঙ্গলবার বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, তবে দুই নেতার এ বৈঠকে মধ্যপ্রাচ্য শান্তি আলোচনার ব্যাপারে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। দেড় ঘণ্টার ওই রুদ্ধদ্বার বৈঠকের ব্যাপারে হোয়াইট হাউস সংবাদমাধ্যমকে কিছুই জানায়নি এবং বৈঠক শেষে দুই নেতা কোনো বিবৃতিও দেননি।এর আগে নেতানিয়াহু হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছিলেন, পশ্চিমতীরে ইহুদি বসতিস্থাপন বন্ধের বিষয়ে ফিলিস্তিনিদের দাবির কারণে মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা বিলম্বিত হতে পারে। তবে ফিলিস্তিনিদের দাবি, নেতানিয়াহুর নীতির কারণেই শান্তি আলোচনা ব্যাহত হচ্ছে।উল্লেখ্য, প্রেসিডেন্ট বারাক ওবামা ক্ষমতায় আসার পর থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের সম্পর্কের ক্রমশ অবনতি হচ্ছে।